শরীয়তপুর-২ আসনে নির্বাচন জমে ওঠেছে। ১ ও ৩ ঢিলঢালা

শরীয়তপুর-২ আসনে নির্বাচন জমে ওঠেছে। ১ ও ৩ ঢিলঢালা


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রাথীদের জনসংযোগ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পাওয়ার মধ্যদিয়ে জেলার ৩টি সংসদীয় আসনের প্রার্থীরা তাদের স্ব স্ব এলাকায় যার যার স্বপক্ষে প্রচার প্রচারনা সভা সমাবেশ মিছিল মাইকিং ব্যানার পোষ্টার বিলবোর্ড ও ফেস্টুনের ছড়াছড়ি শুরু হয়। এখানে শরীয়তপুর-২ আসনে নির্বাচন জমে ওঠেছে। বাকি শরীয়তপুর-১ ও শরীয়তপুর-৩ আসনে ঢিলেঢালা চলছে। শরীয়তপুর জেলার ৩টি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থীর মধ্যে শরীয়তপুর-১ আসনে প্রার্থী ৫জন। শরীয়তপুর-২ আসনে প্রার্থী ১০ জন। শরীয়তপুর-৩ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ জেলায় মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৬৪ হাজার ৩০ ভোট।
এরা হলেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বর্তমান এমপি ইকবাল হোসেন নৌকা, মোহাম্মদ গোলাম মোস্তফা ঈগল এড. মাসুদুর রহমান লাঙ্গল, আবুল বাশার মাদবর সানালী আশ, ও মোঃ আব্দুস সামাদ বটগাছ। শরীয়তপুর-১ আসনে নৌকার প্রার্থী ইকবাল হোসেন অপু ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মস্তেফা ঈগল ছাড়া কারো কোন পোষ্টার নেই। প্রচার প্রচারনা নেই।একমাত্র নৌকার প্রার্থী ইকবাল হোসেন অপু বিভিন্ন এলাকায় লোকজন নিয়ে মতবিনিময় করে সভাসমাবেশ করছেন। বাড়ি সামনে সাউন্ডবক্স বাজিয়ে প্রচারনা করছেন। এখানে মূল প্রতিদ্বন্দি প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী এড. মাসুদুর রহমান লাঙ্গল। সে কোন প্রচারনা করছেন না। শহরে ২/১ টি ব্যানার ঝুলিয়ে নিজেকে প্রার্থী বলে জানান দিয়েছে। কোন পোষ্টার দেননি। এ আসনে ঢিলেঢালা নির্বাচন। কোন আমেজ নেই।এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৩৩ জন ভোটার।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) প্রার্থী ১০ জন। এরা হলেন বর্তমান এমপি পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম নৌকা,ডাঃ খালেদ শওকত আলী ঈগল, মোঃ ওয়াহিদুর রহমান লাঙ্গল, মোঃ ফিরোজ মিয়া মশাল ,কাজী জাকির হোসেন মাছ , সৌমিত্র দত্ত ডাব,মোঃ আবুল হাসান আম, মোঃ আমিনুল ইসলাম কুলা, মাহমুদুল হাসান বটগাছ ও মোঃ মনির হোসেন ছড়ি। এরমধ্যে নৌকার প্রার্থী বর্তমান এমপি পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম। নৌকার পোষ্টার ব্যানার সহ প্রচার প্রচারনা সভাসমাবেশ করে যাচ্ছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী সাবেক ডেপুটি স্পিকার কর্ণেল অবঃ শওকত আলীর ছেলে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালিদ শওকত আলী ঈগল মার্কার পোষ্টার ব্যানার সহ প্রচার প্রচারনা ও সভা সমাবেশ করে চলেছেন। এ ছাড়া অন্য কোন প্রার্থীর কোন ব্যানার পোষ্টার বা কোন সভাসমাবেশ নেই।
এ খানে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নিরাপদের ভোটাররা ভোট দিতে পারবে কিনা এ নিয়ে রয়েছে শংকায় । নৌকার প্রার্থী এনামূল হক শামীম ও ঈগল মার্কার প্রার্থী খালিদ শওকত রাতদিন নড়িয়া ও সখিপুরের বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন।তারা বিভিন্ন এলাকায় সভা সমাবেশ মতবিনিময় ও কর্মীসভা সহ জনসভা করে ভোটারদের উপস্থিত করার জন্য প্রাণপন চেষ্টা করছেন। তারা নিজ নিজ কর্মকান্ড ভোটারের কাছে তুলে ধরছেন। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালিদ শওকত আলীর পক্ষে সাধারন ভোটারদের জনসমর্থন বেশী লক্ষ্য করা যাচ্ছে। আর নৌকার প্রার্থী এনামূল হক শামীম এর পক্ষে আওয়ামীলীগের নেতাকর্মীদের সমর্থন বেশী মনে হচ্ছে। দিন দিন স্বতন্ত্র্র প্রার্থীর পক্ষে ভোটারদের পাল্লা ভারী হচ্ছে। এ আসনে নড়িয়ার মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের অস্তিত্বের জন্য এক হচ্ছে। এ আসনে নড়িয়া উপজেলায় ভোটার সংখ্যা ২লাখ ১৮হাজার ৬৬০জন। সখিপুরে ভোটার ১লাখ ৬২ হাজার ৬২৭জন। সখিপুরে আওয়ামী বিরোধী ভোটার বেশী। সে কারনে সখিপুর থানায় ভোটার উপস্থিতি কম হবে বলে মনে করা হচ্ছে। এখানে খালিদ শওকত আলীর বাড়ি নড়িয়া সদরে। আর শামীম এর বাড়ি সখিপুর চরভাগা এলাকায়। এ সব হিসেব নিকাশ করছেন ভোটাররা। প্রতিদিনই নৌকা ও ঈগল মার্কার পক্ষে মিছিল হচ্ছে। কে কার থেকে বেশী লোক জড়ো করতে পারছে এ নিয়ে চলছে প্রতিযোগিতা। এ আসনেই শুধু প্রতিদ্বন্দিতা মূলক নির্বাচনী হাওয়া বইছে। প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন কতৃক ঘোষনা অনুযায়ী ভোট সুষ্ঠ হলে ঈগল মার্কা অনেক ভোটের ব্যবধানে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ২৮৭ জন ভোটার।
শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা ও গোসাইরহাট) আসনে ৪ জন প্রার্থী । এরা হলেন বর্তমান এমপি নাহিম রাজ্জাক নৌকা , মোঃ আব্দুল হান্নান লাঙ্গল, মোঃ সিরাজ চৌকিদ ফুলের মালা ও কাঃ হাঃ মাঃ মোঃ মাহদী হাসান মিটার । এরমধ্যে নৌকার প্রার্থী সাবেক পানি সম্পদ মন্ত্রী প্রায়ত আঃ রাজ্জাক এর তনয় বর্তমান এমপি নাহিম রাজ্জাক পোষ্টার ব্যানার সহ প্রচারনার কাজে ব্যস্ত রয়েছেন। ইতোমধ্যে তারা কেন্দ্র কমিটি করেছেন। এলাকায় সভাসমাবেশ করে কেন্দ্রে ভোটার বেশী বেশী করে উপস্থিত করার নীলনকশা আকছেন।বিশেষ করে ইউপি চেয়ারম্যানদের উপর দায়িত্ব দিয়েছেন যার যার এলাকায় ভোটার উপস্থিত করতে। এখানে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী আঃ হান্নান কিছু কিছু এলাকায় ব্যানার টানিয়ে দিয়েছেন তার পরিচিতির জন্য। কোন প্রচার প্রচারনা নেই তার।এ ছাড়া অন্য প্রার্থীরা তাদের ব্যানার পোষ্টারতো দুরের কথা কোন ভোটারের কাছে ও যায়নি তারা। এ আসনে ঢিলেঢালা নির্বাচন। কোন আমেজ নেই। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৪০৪ জ ভোটার।

Leave a Reply