র্দীঘ প্রতিক্ষার পর অবশেষে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর নুতন ভবনের উদ্বোধন করা হয়েছে। শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর)আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ আজ বিকে ৪টায় আনুষ্ঠানিক ভাবে এ স্বাস্থ্য কমপ্লেক্সটির শুভ উদ্বোধন করেছেন। এ সময় সিভিল সার্জন ডাঃ রেহান উদ্দিন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম খান সহ সরকারী কর্মকর্তা ও সুধী জন উপস্থিত ছিলেন। এ ভবনটি ২০২৪ সালের েেসপ্টেম্বও মাসে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ৃৃ৫১ কোটি টাকা ব্যয়ে নড়িয়া উপজেলঅ সদওে ৬ একর জমির উপর এ স্বাস্থ্য কমপ্ক্সেটি নির্মান কাজ শেষ করেছেন। নির্মাণ কাজ শেষ হলে ও পুরাতন স্বাস্থ্য কমপ্লেক্স এর জমিদাতা পরিবারের একজন ওয়ারিশ এড. মাসুদ দেওয়ান উচ্চ আদালতে মামলা করে উদ্বোধনী কাজ স্থগিত করে রাখেন। ফলে নড়িয়া উপজেলার মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়েছে।
উল্লেখ থাকেযে, ভয়াবহ নদী ভাংগনের ফলে দীর্ঘ ৮/১০ বছর পূর্বে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির বেশী অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেলে চিকিৎসা সেবা বাধাগ্রস্থ হয়। এরপর সরকার নড়িয়া উপজেলা সদরে নুতন একটি স্বাস্থ্য কমপ্ক্সে নির্মানের উদ্যোগ নেয়। ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্ক্ষেটিতে ১০টি আইসিও বেড রয়েছে।