নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক এক সেমিনার কারিগরী প্রশিক্ষন কেন্দ্র শরীয়তপুরের উদ্যোগে আজ সকাল ১১টায় কারিগরি প্রশিক্ষন কেন্দ্র শরীয়তপুওের প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কারিগরি প্রশিক্ষন কেন্দ্র শরীয়তপুওের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌঃ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু রাসেল। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার,ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার শেখ লিমন আলী।
এ সেমিনারে প্রশিক্ষক সহ বিদেশগমন ইচ্ছুক শতাধিক প্রশিক্ষনার্থী অংশ নেয়।