শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কৃতি ছাত্র ছাত্রি সংবর্ধনায় হুইপ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কৃতি ছাত্র ছাত্রি সংবর্ধনায় হুইপ

জাতীয় সংসদের হুইপ শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন শরীয়তপুরের ডামুড্যায় কৃষি বিশ^দ্যিালয় নির্মাণ করা হবে। ইতোমধ্যে কৃষি বিশ^দ্যিালয়ের ভিসি নিয়োগ দেয়া হয়েছে। তিনি বলেন আমি এ এওলঅকায় রাজনীতি করতে আসিনি। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে এ এলাকা আমার পরিবার । এ পরিবারের সমস্যা সমাধানের জন্য এসেছি। পরিবোরের পাশে দাড়াতে এসেছি। আমি এ এলাকায় এমন করে উন্নয়ন করতে চাই যাতে করে এ এলাকার সন্তানরা গর্ব করে বলতে পারে আমরা শরীয়তপুরের সন্তান। অবহেলিত শরীয়তপুর আর অবহেলিত থাকবেনা। তিনি বলেন খুব শীঘ্রই ডামুড্যার উপর দিয়ে ট্রেন যাবে। আমি আমার সরকারের আমলে এ এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরন করবো ইনসাআল্লাহ । হুইপ বলেন,আমি পার্লামেন্টে নেতৃত্ব দেই , আমি বিশ^াস করি শরীয়তপুরের ছেলে মেয়েরা একদিন বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তিনি আজ বিকেলে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কৃতি ছাত্র ছাত্রি দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেছেন। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসন-৩৩ এর সংসদ সদস্য শওকত আরা ,শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দিন কালু, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন আয়ূবী। ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১৫২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া ও পুরস্কৃত করা হয়।

Leave a Reply