শরীয়তপুর-২ আসনের এমপি নিজ খরচে ২১৬ জনকে বিদেশ পাঠাচ্ছেন!

শরীয়তপুর-২ আসনের এমপি নিজ খরচে ২১৬ জনকে বিদেশ পাঠাচ্ছেন!

শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য আলহাজ সফিকুর রহমান কিরণ এর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তার আসনের ২১৬টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ড থেকে ১জন করে তথা ২১৬টি অস্বচ্ছল পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে সংসদ সদস্যের নিজ খরচে কর্মসংস্থানের জন্য বিদেশ পাঠানোর হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানিক ভাবে দ্বিতীয় দফায় ১১জনকে পাসর্পোট, টিকিট ও প্রয়োজনীয় ডকুমেন্ট হস্তানÍর করেছেন। শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিতেত্বে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিয়া জাহান সীমা ,শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য আলহাজ সফিকুর রহমান কিরণ এর ব্যক্তিগত সহকারী সাহাদাত হোসেন উজ্জল। এ ২১৬ জনদের প্রতিজনকে পাঠাতে কমপক্ষে ২লক্ষ ৫০ হাজার করে টাকা খরচ হবে। সংসদ সদস্য এদেরকে নিদিষ্ট কাজের অভিজ্ঞতার জন্য প্রশিক্ষিত করে দিয়েছেন। গত ১মাস পূর্বে ও একই ভাবে ৪৬ জনকে আরব আমিরাত তথা দুবাই পাঠিয়েছেন। তারা কাজে যোগদান করেছেন এবং ভাল আছেন। আগামী কাল দ্বিতীয় দফায় যাত্রিদের ফ্লাইট। বাকিদের পর্যায় ক্রমে খুব তাড়াতাড়ি পাঠানো হবে।

Leave a Reply