শরীয়তপুরে অটো চার্জার চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল খান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়াা ইউনিয়নের চর গয়ঘর গ্রামের মোতালেব খানের মেজ ছেলে। বুধবার (৫ জুলাই) বিকেল ৩ টার দিকে শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া গ্রামে এ ঘটনা ঘটেয়।
স্থানীয় সূত্রে জানা যায় , রাসেল খান তার দোকানে অটো চার্জার চার্জ দিতে গিয়ে বিদ্যুতের লাইন শর্ট সার্কিট হলে বৈদ্যুতিক শর্ট খেয়ে তাৎক্ষণিক তার মৃত্যু হয়। রাসেল খান অটোবাই সাইকেলের গ্যারেজ এর কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার এই অল্প বয়সে চলে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।