শরীয়তপুরে লিটন হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদন্ড

শরীয়তপুরে লিটন হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদন্ড

শরীয়তপুরের জাজিরা উপজেলায় প্রতিপক্ষের হামলায় লিটন বেপারী হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারান্ড ও দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত । দীর্ঘ ১৩ বছর পর লিটন ব্যাপারী হত্যা
মামলায় মঙ্গলবার অপরাহ্নে শরীয়তপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. তারিক এজাজ এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মজিবর মাদবর, আওলাদ মাদবর, সুজন মাদবর, মোকাদ্দেস মোল্লা, রবুল্লা মাদবর, আব্বাস মাদবর, জলিল খা, এস্কেন্দার মোল্লা, চাঁন মিয়া মাদবর, মকবুল মাদবর ও আল আমিন মাদবর। এছাড়া নুরুল আমিন খা কে তিন বছর এবং মনির মোল্লাকে এক বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন বিচারক। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে জলিল খা, এস্কেন্দার মোল্লা, চাঁন মিয়া মাদবর, মকবুল মাদবর ও আল আমিন মাদবর এবং এক বছর সাজাপ্রাপ্ত মনির মোল্লা পলাতক রয়েছে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, পূর্ব শত্রæতার জের ধরে ২০১০ সালের ৯ মার্চ জাজিরা উপজেলার রাড়ীপাড়া এলাকার লিটন বেপারীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ জলিল খা ও তার লোকেরা। ঘটনার তিনদিন পর লিটন বেপারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।এ ঘটনায় লিটনের ভাই মতিউর রহমান জাজিরা থানায় ৩৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে পুলিশ আরও দুইজনসহ মোট ৩৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে আসামী ৩৫ জনের মধ্যে ১১ জনকে যাবজ্জীবন ও দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদানের আদেশ দেয়। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় বাকি আসামিদের খালাস দেওয়া হয়।

Leave a Reply