শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত আহত ২

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত আহত ২


শরীয়তপুর সদর উপজেলার আটিপাড়া-কানার বাজার সড়কে বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৯টায় এক রাকিব হাওইকার (২০) নামের মোটরসাইকেল চালক টিনের গাড়ির সাথে ধাক্কা খেয়ে নিহত হয়েছে।এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৯টায় কানারবাজার-আটিপাড়া সড়কে একটি টিন ভর্তি গাড়ির সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে তিন বন্ধু রাকিব,রায়হান সিকদার ও রায়হান দেওয়ান গুরুতর আহত হয়।আহতদের প্রথমে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে নরকলিকাতা গ্রামের রাকিব হাওইকার (২০) ঢাকায় নেয়ার পর মারা যায়। এ ঘটনায় আটিপাড়া গ্রামের রায়হান শিকদার ও রায়হান দেওয়ান চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার সকালে রাকিবের জানাযা শেষে দাফন করা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply