শরীয়তপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

শরীয়তপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড


ভেদরগঞ্জ উপজেলার দিগর মহিষ খালী গ্রামে স্ত্রীকে স্বামী-স্ত্রী দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত । বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় প্রদান করেছেন। আসামীকে শরীয়তপুর জেলা কারাগারে প্রেরন করেছে।
আদালত সূত্র জানায়, ১৯৯৮ সালের ২৩ নভেম্বর সন্ধ্যা অনুমান ৭টায় আসামী বাসেত খা তার বিবাহিত স্ত্রী পারুল কে দাম্পত্য কলহের জের ধরে গলাটিপে শ্বাসরোধ করে ও বুকে আঘাত করে হত্যা করেছে।এ ঘটনায় নিহত পারুল এর মা লক্ষী নারায়ন বাদী হয়ে নিহতের স্বামী বাসেত খা কে আসামী করে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ তারিক এজাজ বৃহস্পতিবার আসামী বাসেত খা কে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেন। আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র এড.রাসেদুল হাসান মাসুম। সরকার পক্ষে ছিলেন পিপি এড. মীর্জা হজরত আলী।
পিপি এড. মীর্জা হজরত আলী বলেন,এ মামলার রায়ে বাদী পক্ষ সন্তুষ্ট হয়েছে।
আসামী পক্ষের এড. সিনিয়র এড.রাসেদুল হাসান মাসুম বলেন, এ রায়ে আসামী পক্ষ ন্যায় বিচার পায়নি। তারা উচ্চ আদালতে আপিল করবেন।

Leave a Reply