সাড়ে ৪ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

সাড়ে ৪ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক


শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।এর আগে মঙ্গলবার দিনগত রাত ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৫টি ফেরি চলাচল করছে।

Leave a Reply