শরীয়তপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শরীয়তপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


শরীয়তপুর পৌরসভার তুলাসার এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (৭ জুলাই) রাতে তুলাসার এলাকার ইদ্রিস ছৈয়ালের বাড়ির কাছ থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত রিয়াদ মুন্সি (৪২) সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ভর্ত্তাইসার এলাকার মতিউর রহমান মুন্সীর ছেলে ও শাহিন ব্যাপারী (৩৯) শৌলপাড়া ইউনিয়নের গ্রাম চিকন্দী এলাকার মোক্তার হোসেন ব্যাপারীর ছেলে।
শরীয়তপুরের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুবকর মাতুব্বর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর পৌরসভার তুলাসার এলাকা থেকে ১৫ পুরিয়া (২ গ্রাম) হেরোইনসহ রিয়াদ সহ শাহিনকে আটক করা হয়। পরে শুক্রবার রাতে ডিবি পুলিশের এসআই মোছলেউদ্দিন বাদী হয়ে পালং মডেল থানার একটি মাদক মামলা দায়ের করেন।তিনি বলেন, শাহিন ব্যাপারীর বিরুদ্ধে এর আগেও বিস্ফোরক মামলাসহ মাদক মামলা রয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply