শিমুলিয়া-মাঝিকান্দি নৌ রুটে মোটরসাইকেল পারাপারে ২ ফেরি

শিমুলিয়া-মাঝিকান্দি নৌ রুটে মোটরসাইকেল পারাপারে ২ ফেরি


মুন্সিগঞ্জের শিমুলিয়া-শরীয়তপুরের জাজিরা মাঝিকান্দি নৌ-রুটে মোটরসাইকেল পারাপারে জন্য ফেরি প্রস্তুত করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বিআইডবিøউটিসির বাংলাবাজার ঘাট ও সাত্তার মাদবর মঙ্গল মাঝির ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান এ খবর নিশ্চিত করেছেন।তিনি জানান শিমুলিয়া-মাঝিকান্দি নৌ-রুটে মোটরসাইকেল পারাপারের জন্য ভোলা থেকে দুটি ফেরি আনা হচ্ছে। সোমবার সন্ধ্যায় ফেরি দুটি শিমুলিয়া ঘাটে পৌঁছাবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলাচল করবে।
বিআইডবিøউটিসি ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ থাকায় ঈদে ঘরমুখো মানুষদের জন্য বিকল্প এ ব্যবস্থা চালু করছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। প্রায় ১০ মাস পর এ নৌ-রুটে ফেরি চলাচল শুরু করার জন্য দুই ঘাট ও পল্টুন সংস্কার করেছে বিআইডবিøউটিসি।
বিআইডবিøউটিসি সূত্রে আরও জানা যায়, মোটরসাইকেল পারাপারের জন্য মঙ্গলবার সকাল থেকে এই রুটে দুইটি ফেরি চলবে। একেকটি ফেরিতে ১৫০ থেকে ১৬০টি মোটরসাইকেল পার হতে পারবে। এতে ভাড়া পড়বে ১৫০ টাকা।
এদিকে, দীর্ঘদিন ফেরি চলাচল বন্ধ থাকায় ময়লা–আবর্জনা জমেছিল ঘাটে। ফেরি চলাচলের সিদ্ধান্ত হওয়ার পর বিআইডবিøউটিসির শ্রমিকেরা সংযোগ সড়ক ও পল্টুন সংস্কার করেছেন। আর পল্টুনের নিচ থেকে ভেকু মেশিন দিয়ে বালু অপসারণ করা হয়েছে।
এ বিষয়ে বিআইডবিøউটিসির বাংলাবাজার ঘাট ও সাত্তার মাদবর মঙ্গল মাঝির ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ঈদের আগে মোটরসাইকেল পারাপারের জন্য ফেরি চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক দিন ধরে ফেরি চলাচল না করায় পল্টুনে কিছু ময়লা–আবর্জনা জমে ছিল। শ্রমিকেরা সেগুলো পরিষ্কার করে পল্টুন প্রস্তুত করেছেন। ঈদের পরও মোটরসাইকেল পারাপারের জন্য ফেরি চলবে। তবে তা কত দিন থাকবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি।

Leave a Reply