শরীয়তপুর জেলা ছাত্রদলের নেতা ইসহাক সরদারের নেতৃত্বে বুধবার বিকেলে ধানুকা এলাকায় শরীয়তপুর জেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও মুক্তি ,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিন অপুর সুস্বাস্থ্য ও মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইসহাক সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি সাংবাদিক মোঃ আবুল হোসেন সরদার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারন সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ , জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আঃ বারেক বাদশা,জেলা যুবদলের যুগ্নআহবায়ক আতিক মোল্যা,ছাত্রদলের নেতা জোনায়েদ ঢালি। ছাত্রদলের ৫শতাধিক নেতাকর্মী দোয়ায় অংশ নেয়।