শরীয়তপুরের গোসাইরহাট উপলোর একটি খুনের মামলায় একজনের যাবজজীবন কারাদন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এ রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকশ করেছেন। আসামী পক্ষ সংক্ষুদ্ধ। তারা উচ্চ আদালতে আপিল করবেন।
শরীয়তপুর জেলা ও দায়রা আদালত সূত্রে জানাগেছে, ২০১৬ সালের ৪ আগষ্ট সকাল অনুমান সাড়ে ৮টায় গোসাইরহাট উপজেলার লাকাচুয়া সাকিনের মানিক সরদারের নাবলিকা কন্যা সাহিদা আকতার নিপা (১২) পাশর্ববর্তী তার বড়বোন সালেহা আকতারের বাড়িতে দুধ আনতে যায়। পথিমধ্যে সকাল অনুমান সাড়ে ৯টায় ফারুকের দোকানের সামনে আঃ আজিজের মেয়ে আসমার স্বামী ঘাতক মিজানুর রহমান বাঘার সাথে দেখা হয়। সে দুঃসম্পর্কের আতœীয়তার সুবাদে নিপাকে কেক কিনে খাইতে দেয় এবং তার শ্বশুর বাড়ি বেড়াতে নেয়ার কথা বলে কৌশলে লাকাচুয়া ব্রীজ থেকে কিছুদুর যাওয়ার পর ওহাব আলী মাদবরের জমির দক্ষিন পাশে রাস্তার উপর পৌছিলে সকাল অনুমান পৌনে ১০টয় নিপাকে গলাটিপে হত্যা করে পাশ্ববর্তী খালের পাড়ে ফেলে রাখে । এ সময় স্থানীয় মাসুদ সরদার, সোহান বেপারী, ও ফয়সাল আকন ঐ জায়গা দিয়ে মাছ ধরার জন্য যাচ্ছিলেন।এ সময় ঘাতক মিজান তাদেরকে ভয় দেখায় ঐ দিকে সাপ আছে ,ভিমরুল আছে যেওনা। তার কথায় কান না দিয়ে তারা ঐ রাস্তা দিয়ে ঘটনাস্থলে পৌছলে নিপার মৃত লাশ পড়ে থাকতে দেখে। এ সময় ঘাতক মিজান দৌড়ে পাশ্ববর্তী তার মামা মোবারক সরদারের বাড়ি গিয়ে উঠে। এ সময় প্রত্যক্ষদর্শী মাসুদ গং নিপার বাড়িতে খবর দেয় । খবর পেয়ে নিপার বাবা মানিক সরদার ঘটনাস্থল এসে মেয়ের মৃত দেহ পড়ে থাকতে দেখে গোসাইরহাট থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ সময় ঘাতক মিজান বাঘাকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের বাবা মানিক সরদার বাদী হয়ে গোসাইরহাট থনাায় একটি খুনের মামলা দায়ের করেন। এ মামলায় আসামী মিজান বাঘা ১ম শ্রেণীরন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধরায় জবানবন্দীতে নিপাকে হত্যার কথা স্বীকার করে। ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমান শেষে সন্দেহাতীত ভাবে ঘটনা প্রমান হওয়ায় রোববার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আসামী মিজানুর রহমান বাঘাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়। একই সাথে ১০হজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেয়।
সরকার পক্ষ মামলটি পরিচলনা করেন পিপি এড. মীর্জা হজরত আলী,আসামী পক্ষে ছিলেন এড. মোঃ শাহ আলম ।
এ ব্যাপারে পিপি এড. মীর্জা হজরত আলী বলেন,রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন ।
আসামী পক্ষের এড. মোঃ শাহ আলম বলেন, রায়ে আসামীপক্ষ সংক্ষুদ্ধ।তারা উচ্চ আদালতে আপিল করবেন