দাউদ মোঃ তুহিন । সুরেশ্বর পীরের অনুসারীরা শরীয়তপুর জেলার ৪ উপজেলার ৩০ টি গ্রামে বুধবার ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। অন্তত ১০ হাজার ভক্ত এ সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছরই একদিন আগে ঈদ উৎসব পালন করে থাকেন।
সুরেশ্বর পীরের দরবার সুত্র জানায়, সৌদি আরবের সাথে মিল রেখে প্রায় ১ শত বছরের ও বেশী সময় ধরে সুরেশ্বর পীরের সকল ভক্ত ও তাদের মুরিদানেরা একই নিয়মে রোজা রেখে ঈদ উৎসব পালন করে । ঈদুল আযহা পালন করে কোরবানি কওে আসছেন। নড়িয়া উপজেলার সুরেশ্বর, চন্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নিথীরা, মানাখানা, নশাসন, ভুমখারা, ভোজেশ্বর, জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি, সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রাম সহ প্রায় ৩০টি গ্রামের অন্তত এক হাজার পরিবারে ১০ হাজারের ও বেশী নারী পুরুষ বুধবার ঈদুল আযহা পালন করবেন। ঐদিন জামাতের সাথে দরবার শরীফে ঈদের নামাজ আদায় করবেন।
সুরেশ্বর পীরের বর্তমান গদিনীশীন মুত্তাওয়ালী সৈয়দ কামাল নুরী বলেন, দীর্ঘ দিন যাবৎ আমরা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখি ও ঈদের উৎসব পালন করে আসছি,কোরবানি করছি। এর ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার ৩০ টি গ্রামের অন্তত ১০ হাজার মুরিদ আমাদের সাথে বুধবার কোরবানি করবে ও নামাজ আদায় করবে।