নিজেদের মুক্ত করতে খালেদা জিয়াকে মুক্ত করে তার চিকিৎসা নিশ্চিত করতে হবে- সেলিমা রহমান

নিজেদের মুক্ত করতে খালেদা জিয়াকে মুক্ত করে তার চিকিৎসা নিশ্চিত করতে হবে- সেলিমা রহমান


শরীয়তপুর প্রতিনিধিঃ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি এক দফা দাবিতে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ শরীয়তপুরে প্রধান অতিথি বিএনপির সথায়ীকমিটির সদন্য সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে নিঃশেষ করে দিয়েছে। অত্যাচার, অনাচার, গুম, খুনসহ এমন কোনো অনাচার নেই যা তারা এ দেশের মানুষের সঙ্গে করেনি। এ দেশের গণমানুষের নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেন দেশের মানুষকে নেতৃত্ব দিয়ে মুক্ত করতে না পারেন সেজন্য তাকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছে। নিজেদের মুক্ত করতে চাইলে আগে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তার চিকিৎসা নিশ্চিত করতে হবে। দেশের জনগণ আজ জেগেছে, কোনো অন্যায় আর হতে দেওয়া হবে না। যে আন্দোলন দেশজুড়ে শুরু হয়েছে, সে আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ। মঙ্গলবার সকাল ১০টায় দিকে রাজবাড়ী থেকে রোডমার্চটি শুরু হয়ে ফরিদপুর-গোপালগঞ্জ-মাদারীপুর হয়ে রাত ৯টার দিকে শরীয়তপুরে এসে শরীয়তপুর বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়াম মাঠে সমাবেশ করে রোডমার্চ শেষ হয়।শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সফিকুর রহমান কিরনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালুর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।বিশেষ অতিথি ছিলেন, বিএনপির ভাইস- চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাশুক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল,সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমূখ। এসময়ে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. জামাল শরীফ হিরু, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কর্ণেল (অব.) এসএম ফয়সাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান, জেলা বিএনপির সহ- সভাপতি মোঃ আবুল হোসেন সরদার, শাহ মোঃ আব্দুস সালাম, আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, মোফাজ্জেল হোসেন ফকির, এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, হাজী বিএম হারুন অর রশিদ,আঃ মান্নান মাদবর, যুগ্ম সম্পাদক দুলাল খান, মাহবুব মোর্শেদ টিপু, বিএম মহিউদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার,আঃ হামিদ সরদার, সাঈদ আহম্মেদ আসলম সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
এর আগে দুপুর থেকে বৃষ্টি উপেক্ষা করেই জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশে উপস্থিত হয়।

Leave a Reply