স্পেনের বার্সোলনা শরীয়তপুর জেলা সংগঠন এর উদ্যোগে ত্রাণ বিতরন
শরীয়তপুর জেলা সংগঠন বার্সোলনা স্পেন এর উদ্যোগে আজ সকাল ১১টায় শরীয়তপুর সদর উপজেলঅর ডোমসার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডেও বেড়াচিকন্দি এলাকায় গরীব অসহায় ১০০ শ পরিবারের মধ্যে ২৫ কেজি করে চাল বিতরন করা হয়েছে। শরীয়তপুর জেলা সংগঠন বার্সোলনা স্পেন এর কমিটির সভাপতি জাকির হোসেন খান এ ত্রান বিতরনের সার্বিক ব্যবস্থাপনায় বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও বার্সোলনা স্পেন এর শরীয়তপুর জেলা সংগঠনের উপদেষ্টা মোঃ আবুল হোসেন সরদার, কমিটির সভাপতি জাকির হোসেন খান এর বাবা মোজাম্মেল হক খান, সাবেক মেম্বার আমির হোসেন , স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগন। সুবিধাভোগী ও স্থানীয় জনগন জানায় জাকির হোসেন খান দীর্ঘদিন যাবত এলাকায় গরীব দুঃখী অসহায় হতদরিদ্র মানুষের মাঝে সর্বদাই সহায়তা করে আসছেন। ইতোপূর্বে ও তিনি কম্বল, চাল ডাল তৈল লবন সাবান সেমাই চিনি সহ শাড়ী লুঙ্গি এলাকার অসহায় মানুষের মধ্যে বিতরন করেছেন। এছাড়া ও তিনি সুদুর প্রবাসে থেকে এলাকার উন্নয়নের জন্য রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট মসজিদ মাদ্রসার উন্নয়নে কাজ করছেন। তার সহায়তা অব্যাহত থাকবে বলে তার বাবা জানান।