পশ্চিম নাওডোয় মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের  মানবিক সহায়তাপ্রদান

পশ্চিম নাওডোয় মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মানবিক সহায়তাপ্রদান


ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের জন্য ত্রান মন্ত্রালয়ের পক্ষথেকে নাওডোবা ইউনিয়ন পরিষদের মাধ্যমে ২৯৮ পরিবারের মধ্যে প্রত্যেক পরিবার কে ২৫ কেজি করে ৭ দশমিক ৪৫০ মেট্রিকটন ভিজিএফ চাল মানবিক সহায়তা হিসেবে প্রদান করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর জাজিরা। সোমবার বিকেল ৩টায় বিতরণী অনুষ্ঠানে নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ঢালি প্রধান অতিথি হিসেবে এ চাল বিতরণ করেন। বিতরনী অনুষ্ঠানে পরিষদের সেক্রেটারী এমরান হোসেন ও পরিষদের মেম্বার গন উপস্থিত ছিলেন। আগামী ১২ অক্টোবর থেকে ২নভেম্বর পর্যন্ত দেশের নদনদী গুলোতে মা ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ মাছ আহরণ,পরিবহন ও বেচাকেনা বন্ধ ঘোষনা করেছে সরকার। এ সময় জেলেদের মানবিকতা চিন্তা করে তাদের কে মানবিক সহায়তা প্রদান করেছে সরকার।যাতে করে জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকেন।

Leave a Reply