বুধবার শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদ

বুধবার শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদ


সুরেশ্বর পীরের অনুসারীরা শরীয়তপুর জেলার ৪ উপজেলার ৩০ টি গ্রামে বুধবার ঈদুল ফিতর করবেন। অন্তত ১০ হাজার ভক্ত এ ঈদে অংশ গ্রহন করে ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
সুরেশ্বর পীরের দরবার সুত্র জানায়, সৌদি আরবের সাথে মিল রেখে প্রায় শত বছরের ও বেশী সময় ধরে সুরেশ্বর পীরের সকল ভক্ত ও তাদের মুরিদানেরা একই নিয়মে ঈদ উৎসব পালন করে আসছেন। নড়িয়া উপজেলার সুরেশ্বর, চন্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নিথীরা, মানাখানা, নশাসন, ভুমখারা, ভোজেশ্বর, জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি, সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রাম সহ প্রায় ৩০টি গ্রামের অন্তত এক হাজার পরিবারে ১০ হাজারের ও বেশী নারী পুরুষ বুধবার সকাল সাড়ে ৯টায় সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত শেষে সেমাই পোলাও খেয়ে ঈদুল ফিতর পালন করবেন। সুরেশ্বরের ভক্ত প্রেমতলার আবদুল আলমি চৌকিদার এ খবর নিশ্চিত করেছেন। নামাজে ঈমামতি করবেন মুত্তালি সৈয়দ বেলাল নুরী।

সুরেশ্বর পীরের বর্তমান গদিনীশীন মুত্তাওয়ালী সৈয়দ কামাল নুরী বলেন, দীর্ঘ দিন যাবৎ আমরা সৌদি আরবের সাথে মিল রেখে নামাজ শেষে ঈদের উৎসব পালন করে আসছি। এর ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার ৩০ টি গ্রামের অন্তত ১০ হাজার মুরিদ আমাদের সাথে বুধবার ঈদুল ফিতর পালন করবেন। একই সাথে তারা ঈদের নামাজ আদায় করবেন।

Leave a Reply