শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।এরমধ্যে জাজিরায় ৯ জন সদও উপজেলায় ৩ জন।

রিটানিং অফিসাওে অফিস সূত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ এপ্রিল ২য় ধাপে অনলাইনে দুটি উপজেলায় মোট ১৪জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন । এরমধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান পদে সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপুু ও তার সহধর্শীনি ফেন্সি বেগম, জেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক নুরুল আমিন কোতোয়াল,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল আকন্দও আলআমিন খান। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন হাওলাদার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরীয়তপুর সরকারী কলেজ সংসদের সাবেক জিএস ইকবাল হোসেন রতন ফকির,জেলা মহিলালীগের সভাপতি বর্তমান মহিলা ভাইসচেয়ারম্যান সামিনা ইয়াসমীন ও শিল্পী আক্তার।

জাজিরা উপজেলায় চেয়ারম্যান পদে জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর মোহাম্মদ সামসুল হক খান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এসএম আমিনুল ইসলাম রতন,সাবেক অধ্যক্ষ আবুল বাশার আল আজাদ, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নান্নু মিয়া, ইব্রাহিম মাদবর, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আলীম বেপারী ও তার সহধর্মীনি সামসুন্নাহার,বিশিষ্ট শিল্পপতি এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইদ্রিস ফরাজি,সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোশারফ হোসেন আকন্দ।ভাইসচেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম মাল ,নুরমোহাম্মদ খান,আজাহার মাদবর,মহব্বত খান। মহিলা ভাইসচেয়ারম্যান পদে সাবেক কাউন্সিলর রেখা আক্তার, জাজিরা উপজেলা মহিলালীগের সভাপতি পারভিন আক্তার, জাহানারা খানম ও নাসরিন আক্তার