২য় ধাপে শরীয়তপুরে ২টি উপজেলায় ২৭জন প্রার্থীই বৈধ
৬ষ্ঠ উপজেলাপরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে শরীয়তপুরসদর ও জাজিরা উপজেলায় ২৭ জনের সকলেরই মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন রিটানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুদ্দিন গিয়াস।এরমধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান পদে সদও উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপুু ও তার সহধর্মীনি ফেন্সি বেগম, জেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক নুরুল আমিন কোতোয়াল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল আকন্দ ও আল আমিন খান। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন হাওলাদার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরীয়তপুর সরকারী কলেজ সংসদের সাবেক জিএস ইকবাল হোসেন রতন ফকির, জেলা মহিলালীগের সভাপতি বর্তমান মহিলা ভাইসচেয়ারম্যান সামিনা ইয়াসমীন ও শিল্পী আক্তার। জাজিরা উপজেলায় চেয়ারম্যান পদে জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর মোহাম্মদ সামসুল হক খান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এসএম আমিনুল ইসলাম রতন, সাবেক অধ্যক্ষ আবুল বাশার আল আজাদ, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নান্নু মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইব্রাহিম মাদবর, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আলীম বেপারী ও তার সহধর্মীনি সামসুন্নাহার,ইদ্রিস ফরাজি, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোশারফ হোসেন আকন্দ।ভাইসচেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম মাল ,নুরমোহাম্মদ খান,আজাহার মাদবর,মহব্বত খান। মহিলা ভাইসচেয়ারম্যান পদে সাবেক কাউন্সিলর রেখা আক্তার, জাজিরা উপজেলা মহিলালীগের সভাপতি পারভিন আক্তার, জাহানারা খানম ও নাসরিন আক্তার