এসএসসিতে মজিদ জরিনা স্কুল এন্ড কলেজ শরীয়তপুর জেলায় শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে।
এবারের এসএসসি পরীক্ষায় শরীয়তপুর জেলায় শীর্ষ স্থান অধিকার করেছে নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন ¯কুল এন্ড কলেজ। এ বিদ্যালয় থেকে এবার ৪০৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ১০৭ জন জিপিএ-৫ পেয়েছে।ুিবজ্ঞান বিভাগে শত ভাগ পাশ করেছে। এ প্রতিষ্ঠানের পাশের হার শতকরা ৯৭%। প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সকল শিক্ষকদের আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতি বছরই এ বিদ্যালয়টি জেলায় শ্রেষ্ঠ স্থান অধিকার কওে আসছে।
এ ব্যাপারে জরিনা ফাউন্ডেশন ¯কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ফরিদ আল হাসান বলেন,আমাদের শিক্ষকদের আন্তরিকতা ও অক্লাান্ত পরিশ্রম ও পরিচালনা পর্ষদের প্রধান সাবেক আইজিপি একেএম শহিদুল হক এর সার্বিক তত্ত¡াবধায়নের ফলে বিদ্যালয়টি প্রতি বছর জেলায় শ্রেষ্ঠ স্থান অধিকার করে আসছে। এ জন্য পরম করুনাময় আল্লাহর কাছে শোকরিয়া করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি।