কানাডা পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতার যুবলীগ নেতা

কানাডা পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতার যুবলীগ নেতা

কানাডা পালানোর সময় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ফারুক হাওলাদার নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত মধ্যরাতে বিমানবন্দরে পুলিশ তাকে আটক করে। এরপর শনিবার দুপুরে তাকে জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতার ফারুক হাওলাদার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের যুবলীগ নেতা।তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে রিয়াজুল তালুকদারকে হত্যাসহ একাধিক মামলার আসামি।
স্থানীয় সূত্রে জানা যায়,শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বাসিন্দা ফারুক হাওলাদার।পেশায় তিনি একজন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী হলেও এর আড়ালে মানবপাচারের সঙ্গে জড়িত।একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এর সুবাদে এলাকায় দলাদলি, হানাহানি ও দাঙ্গা লাগানোতে সবসময় সক্রিয় ভূমিকা পালন করতেন তিনি। সবশেষ ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান ফারুক হাওলাদার। শুকবার কানাডা পালানোর সময় হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ফারুক হাওলাদারের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক,লুটপাট ও মানবপাচারসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অব্যাহতি পেলেও বেশকিছু মামলায় তিনি পলাতক ছিলেন।এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে রিয়াজুল তালুকদার নামের এক শ্রমিকদল কর্মী নিহতের ঘটনায় ৭২ নম্বর এজাহারভুক্ত আসামি।
জাজিরা থানার ওসি আল-আমিন বলেন, ফারুক হাওলাদারকে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply