ঢাকার বিস্ফোরনে এখনও নাশকতার আলামত পাওয়া যায়নি-স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার বিস্ফোরনে এখনও নাশকতার আলামত পাওয়া যায়নি-স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ঢাকার বিস্ফোরণে এখনও পর্যন্ত নাশকতার বা গ্যাস বিস্ফোরণের কোন আলামত পাওয়া যায়নি। সেখানে শুধু পুলিশ নয় বাংলাদেশ সেনাবাহিনী ও রহস্য উদঘাটনের জন্য কাজ করছেন। বেগম জিয়ার সাজা মওকুফের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, বেগম জিয়া বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও মানবিকতার জন্য সরকারের নির্বাহী আদেশে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে। তার মেয়াদ ও শেষ হয়ে এসেছে।এখন আবার তার পরিবারের পক্ষথেকে সরকারের কাছে আবেদন করেছেন। আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আসলে প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে তার পরে বলা যাবে। মন্ত্রী বলেন, পুলিশ এখন জনগণের বন্ধু। বর্তমানে পুলিশ জনগণের কল্যাণে কাজ করছে। পুলিশ জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন সহ সর্বক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছে। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী মাদকমুক্ত দেশ করতে সবাইকে একসাথে কাজ করার আহব্বান জানিয়েছেন। তিনি বলেন আমাদের পরবর্তী প্রজন্ম যাদের নিয়ে আমরা গর্ব করি, স্বপ্ন দেখছি। তাদেরকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। মাদক যে ভয়ঙ্কর নেশা এটা যে একটা সমাজকে পরিবারকে ধ্বংস করে দেয় এটা মানুষকে বুঝাতে হবে। শুধু কঠোর হলেই মাদক বন্ধ করা যাবে না। মানুষকে বুঝিয়ে তাদের উদ্বুদ্ধ করতে হবে। মাদকের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার প্রশাসনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরীয়তপুরের পুলিশ সুপার মো. সাইফুল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি,শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।এরপর ডামুড্যায় দুপুরের খাবার খেয়ে সেখানে থানা ভবনের উদ্বোধন করেন। বিকেল ৫টায় মন্ত্রী গোসাইরহাট থানার নুতন থানা ভবন উদ্বোধন করেন। এরপর তিনি সুধী সমাবেশে যোগদান করেন।

Leave a Reply