শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুর জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এ সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। জেলার সার্বিক পরিস্থিতি ভাল থাকলে ও সম্প্রতিকালে জাজিরা উপজেলা বিলাসপুর ইউনিয়নে বিবাদমান কুদ্দুস বেপারী ও জলিল মাদবর দ’ুটি গ্রæপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ককটেল বানাতে গিয়ে ২ জন মারা যায়। এ ঘটনায় জড়িত ৩ জনকে পুলিশ আটক করেছে। জাজিরা থানার এসআই আবুল কালাম বাদী হয়ে একটি মামলা ও রুজু করেছেন। এ বিষয় নিয়ে আলোকপাত করতে গিয়ে জেলার পাবলিক প্রসিকিউটর এড মনিরুজ্জামান খান দিপু বলেছেন সাবে ওসি মাঈনুলের জেলায় তথা জাজিরা থানায় খুব প্রয়োজন। পুলিশ সুপার সহ সকলেই এ বিষয়ে একমত পোষন করেছেন। এ সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডাঃ রেহান উদ্দিন,বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা,সাংবাদিক ।