জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বাংলাদেশকে পরিবেশগত ঝুঁকি থেকে রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-হুইপ
ঃ জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বাংলাদেশকে পরিবেশগত ঝুঁকি থেকে রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানবলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন অপু। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শরীয়তপুর সদর উপজেলা প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে ‘বৃক্ষরোপণে অভিযান ও বৃক্ষরোপন অভিযান ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেছেন। বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নিয়ে জেলা প্রশাসন ও বনবিভাগের ্উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদেও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর -১ আসনের এমপি সাঈদ আহামেদ আসলাম,সংরক্ষিত নারী আসন ৩৩ এর এমপি শওকত আরা আকতার শরীয়তপুর জেলা পরিষদেও প্রশাসক সরদার একেএম নাসির উদ্দিন কালু, বিভাগীয় বনকর্মকতা তারিকুল ইসলাম।তিনি বলেন, দেশের দুর্বৃত্তরা নির্বিচারে বনভূমি নিধন করায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং অক্সিজেন সংকটসহ নানা ধরনের পরিবেশগত সমস্যা দেখা দিচ্ছে। সবুজায়নের গুরুত্ব উপলব্ধি করে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ইতোমধ্যে সারা দেশে কয়েক কোটি বৃক্ষরোপণ করা হয়েছে। এসব বৃক্ষের যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য জেলা প্রশাসকের পাশাপাশি সংশ্লিষ্ট সব দপ্তর ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। এরপূর্বে তিনি একটি র্যালীতে অংশ নেন।