শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট ইসতিয়াক আহমেদ সৈকত এর সদস্য পদ বাতিল করেছে জেলা আইনজীতি সমিতি। গতকাল বৃহস্পতিবার আইনজীীব সমিতি এক সভায় এ সিদ্ধান্ত দিয়েছেন। সমিতি তার বিরুদ্ধে আনীত অভিযোগ বলেছেন গত ২৯ জুন/২৬ উক্ত আইনজীবি ইসতিয়াক আহমেদ সৈকত তার ফেইসবুক ভেরিফাইট পেইজে শরীয়তপুর জেলার আইন কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ও অসত্য বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। একই বিষয় তুলে ধরে গত ৩০ জুন ফেইসবুকে লাইভে এসে একই বক্তব্য প্রচার করেছেন। এতে করে শরীয়তপুরসহ সারা বাংলাদেশ তথা বর্হিবিশ্বে প্রচারিত হওয়ায় শরীয়তপুর জেলার আইন কর্মকর্তাদের মানসম্মান ও ভাবমূর্তি মারাতœক ভাবে ক্ষুন্ন হয়েছে। এ কারনে গত ১ জুলাই বিষয়টি তদন্ত করে জেলা আইনজীবি সমিতি যাচাই বাছাই করে সত্যতা প্রমাণ পেয়ে গতকাল ২ জুলাই সমিতির এক সভায় সিদ্ধান্ত মোতাবেক এড.ইসতিয়াক আহমেদ সৈকত কে গঠনতন্ত্রেও ৯ এর ৩ এর ৪ধারা মোতাবেক সদস্যপদ সাময়িক ভাবে বাতিল করেন। একই বিষয়ে গঠনতন্ত্রের ৯এর ৫এর ৪ধারামতে নোটিশ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদকের নিকট কারন দর্শানোর জন্য নির্দেশ প্রদান করেছেন।