শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে  আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ ,তীব্র যানজট

শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ ,তীব্র যানজট

Social Share Now
শরীয়তপুরে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে আজ দ্বিতীয় দিনে বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর ঢাকা মহাসড়কে শরীয়তপুর সরকারী কলেজের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে জেলা ছাত্রদলের একাংশ ইসহাক পান্থসহ ৫জন যুগ্নআহবায়করা। এ সময় ছাত্রদলের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা সদ্য ঘোষিত কমিটি বাতিল করে নুতন ভাবে কমিটি দেয়ার জন্য জোর দাবী জানায়। খবর পেয়ে শরীয়তপুর জেলা সদরের মডেল থানার ওসি মোঃ হেলাল উদ্দিন পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে বিক্ষুদ্ধ ছাত্রদলের নেতা কর্মীদেরকে সরিয়ে নেয়। অবরোধকালে শত শত যানবাহন আটকা পড়ে রাস্তায় তীব্র যাজটের সৃষ্টি হয়।দীঘ প্রায় ৪০ মিনিট বিক্ষোভকারীরা রাস্তাটি অবরোধ করে রাখে। এর পূর্বে গতকাল বুধবার বিকেলে সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে জুতা ঝাড়– মিছিল করে দুই সন্তানের জনক এক আইনজীবি বাসমালিক সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারী এসএম জাকিরকে আহবায়ক করার প্রতিবাদে মিছিল করতে গেলে মডেল থানার গেইটে উভয় গ্রæপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এ ঘটনায় ৫ জন ছাত্র আহত হয়েছে। বিক্ষুদ্ধ ছাত্রদলের নেতারা জানায় কমিটি বাতিল না হওয়া পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে।
এ ব্যাপারে সদ্যঘোষিত জেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক আফজাল খান বলেন, দুই সন্তানের জনক,একজন আইনজীবি ও বাসমালিক সমিতি সেক্রেটারী আওয়ামী পরিবারের লোক,জেলা যুবদলের সাধারন সম্পাদক প্রাথী যিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির চেয়ে ১০ বছরের বড়। তাকে আহবায়ক করেছে। এতে ত্যাগী ও মাঠে সক্রিয় নেতাকর্মীরা বাদ পড়েছে।এ কমিটি বাতিল না হওয়া র্পন্ত আমাদের কর্মসুচী অব্যাহত থাকবে। আমরা অবৈধ কমিটি বাতিল চাই। এ কমিটি মানিা ,মানবােনা।
পালং মডেল থানার ও সি মোঃ হেলাল উদ্দিন বলেন,সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে বঞ্চিত ছাত্রদলেল নেতাকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে নেতাকর্মীদেরকে বুঝিয়ে শুনিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। গতকাল ও দুগ্রæপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

Leave a Reply