মুসলমানরা যেমন আমার পরিবার হিন্দুরা আমার পরিবার – হুইপ মিয়া নুরুদ্দিন অপু
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন এ এলাকার মুসলমানরা যেমন আমার পরিবার হিন্দুরা আমার পরিবার। তাই তাদের পূজার পূর্বেই তাদের ভাল মন্দ দেখার ও খোজ খবর নেয়ার জন্য আমি পূজা শুরু হওয়ার আগেই এসেছি। তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক এমপিদেরকে নির্দেশ দিয়েছেন যার যার নির্বাচনী এলাকায় হিন্দুরা যেন নির্বিঘ্নে পূজা করতে পারে সেটা নিশ্চিত করতে ও নিশ্চয়তা দিতে। সরকারের পক্ষথেকে আমার নির্বাচনী এলাকার ২০টি পূজা মন্ডপ রয়েছে। এদের প্রত্যেকটি পূজা মন্ডপে সরকারের পক্ষথেকে ৬০০ কেজি করে জিআর চাল বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি আমি আমার পক্ষথেকে নগদ কিছু সহায়তা করেছি। এ সকল পূজা মন্ডপে শান্তিপূর্ন ভাবে তাদের পূজার কাজ করার জন্য নেতা কর্মীদের কে সহায়তা করার নির্দেশ দেয়া আছে। আশা করি কোন রকম কোন অপ্রীতিকর ঘটনা ঘটার কোন সম্ভাবনা নেই।আমরা যেমন আমাদের ঈদ উৎসব করে থাকি ওনারা ও ওনাদের উৎসব পালন করবে। তিনি আজ শুক্রবার সকাল ১১টায় ডামুড্যা উপজেলা ৬টি পূজা মন্ডপ পরিদর্শন কালে এ সব কথা বলেছেন। এ সময় তার সাথে ছিলেন, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন আয়ুবী ,শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহবায়ক এড. সাহাদাত হোসেন,উজ্জল সিকদার, মধু মীর ও আঃ মজিদ মাদবর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।এর পুের্ব গতকাল রাতে গোসাইরহাটের ৮টি পূজা মন্ডপ এবং বিকেলে ভেদরগঞ্জের ১৬টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।