নড়িয়ায় ছেলে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা ,  ছেলে আটক

নড়িয়ায় ছেলে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা , ছেলে আটক


নড়িয়ায় ছেলে তার মাকে বডি দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে । বুধবার সন্ধ্যা ৭টায় তাদের নিজ বাড়িতে ঘরের ভিতর এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। স্থানীয় লোকজন ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাহির কুশিয়া গ্রামে বসবাসরত জালাল মাঝির মাদ্রাসা পড়–য়া ছেলে জাহিদ মাঝি(২৪) বুধবার সন্ধ্যা অনুমান ৭টায় তাদের নিজ বাড়ির ঘরের ভিতরে তার মা নার্গিস বেগম(৫০) কে বড়ি দা দিয়ে এলাপাথারী ভাবে মাথায়, পেটে ,বুকে ও হাতে কুপিয়ে হত্যা করেছে। মায়ের আতœচিৎকার শুনে আশে পাশের লোকজন গিয়ে ঘাতক ছেলে জাহিদ মাঝিকে আটক করে পুলিশে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে গ্রেফতার করে নড়িয়া থানায় নিয়ে যায়। এ সময় ঘাতক ছেলে লোকজনের সামনে বলে তার মা তাকে দিনের কাজে বাধা দেয় । এ কারনে তাকে হত্যা করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালেল মর্গে প্রেরন করা হবে।
উল্লেখ থাকে যে ,করোনা কালীন সময় জাহিদ মাঝি জঙ্গিদের পোষ্ট শেয়ার করেছে। জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্টতা আছে সন্দেহে র‌্যাবতাকে গ্রেফতার করেছে ।পরে তার বাবা তাকে ছাড়িয়ে নেয়। হয়তোবা ঐ সকল কাজে মা তার ছেলে কে বাধা দেয়ার কারনে ছেলে তার মাকে কুপিয়ে হত্যা করতে পারে বলে এলাকাবাসির ধারনা।
এ ব্যাপারে নড়িয়া থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন,ঘড়িষার এলাকায় ছেলে বডি দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছে। তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। লাশ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। তদন্ত করলে জানা যাবে কেন হত্যা করেছে।

Leave a Reply