ভেদরগঞ্জে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় যুবক কারাগারে

ভেদরগঞ্জে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় যুবক কারাগারে

ধর্ম নিয়ে ভেদরগঞ্জের সঞ্জয় রক্ষিত নামের এক যুবক ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে সকালে তাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।রোববার সন্ধ্যায় ভেদরগঞ্জ থানার ওসি মিন্টু মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।আটক সঞ্জয় রক্ষিত মহিষার ইউনিয়নের সাজনপুর এলাকার বাসিন্দা মৃত হরি নারায়ণ রক্ষিতের ছেলে। তিনি সাজনপুর বাজারে স্বর্ণের ব্যবসায়ী।
জানা গেছে, শনিবার রাত ১১টায় নিজের ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে একটি আপত্তিকর পোস্ট করে সঞ্জয় রহিত। তার পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে বিষয়টি অবগত হয়ে সঞ্জয় রহিতকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
ভেদরগঞ্জ থানার ওসি মিন্টু মন্ডল বলেন, এ ঘটনায় সঞ্জয় রক্ষিত নামে একজনকে আটক করা হয়েছে।

Leave a Reply