মাদকের ভাগবাটোয়ারা’ নিয়ে শরীয়তপুরের যুবককে হত্যা
শরীয়তপুরের ভেদরগঞ্জে ইজিবাইক চালক হাবিবুর রহমান হাবুকে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী আরিফসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। মাদকের ভাগবাটোয়ারা নিয়ে আরিফের নেতৃত্বে এ হত্যাকান্ড ঘটে বলে স্বীকার করেছেন তিনি। কিশোরগ্যাংয়ের ৮-৯ সদস্য নিয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন এই যুবক।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।