শরীয়তপুরে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকালে সদর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সাঈদ আহমেদ আসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন জাহান।
কর্মসূচিতে জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল, পালং থানার ওসি মোহাম্মদ শাহ আলম, সিনিয়র উপজেলা মৎস অফিসার ফাতেমা তুজ জোহরা সহ উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে প্রধান অতিথি সাঈদ আহমেদ আসলাম এমপি বলেন, আমাদের দেশে মৎস্য সম্পদ বৃদ্ধি, জৈব বৈচিত্র্য সংরক্ষণ এবং প্রোটিনের চাহিদা পূরণে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে নিয়মিত পোনা মাছ অবমুক্ত করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সঠিক পরিকল্পনা ও সরকারি-বেসরকারি উদ্যোগের মাধ্যমে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। এছাড়াও দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি জলাশয় সংরক্ষণে স্থানীয় জনগণেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।