শরীয়তপুরে কৃষক কার্ডের উদ্বোধন

শরীয়তপুরে কৃষক কার্ডের উদ্বোধন

আজ বৃহস্পতিবার বিকেেেল ফেনীর ফুলগাজি থেকে দেশের ৫৬টি জেলার ৭৭টি উপজেলায় এক যোগে কৃষক কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । এরই সাথে শরীয়তপুরে জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ৪ , ৫ ও ৬ নং ওয়ার্ডের ১ হাজার ২ শ ৮৪জনের মধ্যে কৃষক কার্ড উদ্বোধন করা হয়। নড়িয়া উপজেলার পন্ডিতসার উচ্চবিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ওয়াহিদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ সফিকুর রহমান কিরণ, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার,নড়িয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি। উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কাইয়ুম খান, কৃষিবিভাগের উপরিচালক মোঃ জাদি হোসেন, উপজেলঅ কৃষি কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগন। এ ছাড়া ও এ সময় বিভিন্ন ইউনিটের দলীয় নেতাকর্মী ও স্থানীয় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে সফিকুর রহমান কিরন ৩ জনের মধ্যে প্রতিকী র্কাড বিতরন করেছেন।

Leave a Reply