শরীয়তপুর জেলা যুবলের উদ্যোগে আনন্দ মিছিল
শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুর জেলা যুবলের ৫ সদস্যে নুতন কমিটি ঘোষনা করায় জেলা যুবদলের উদ্যোগে আজ বিকেল সাড়ে ৫টায় শরীয়তপুর শহরে একটি আনন্দ মিছিল বের করেছে। মিুিছলটি শরীয়তপুর কেন্দ্রীয় শহীদমিনার থেকে শুরু করে মহাসড়ক প্রদক্ষিন শেষে চৌরঙ্গী এসে শেষ হয়। সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেয় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, জেলা বিএনপির সহসভাপতি জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার, সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার,আঃ মান্নান মাদবর,মোফাজ্জেল হোসেন ফকির, সিরাজুল হক মোল্যা,বিএম হারুন অর রশিদ, যুগ্নসম্পাদক দুলাল খান, মহি উদ্দিন বাদল, মাহবুব মোর্শেদ টিপু,সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আঃ জব্বার খান সহসাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন,জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ, সাধারন সম্পাদক মৃধা নজরুল কবীর, সিনিয়র সহ সভাপতি লিয়াকত খানসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা যুবদলের নেতা কর্মী সহ হাজার হাজার মানুষ।