শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি প্রকাশ চন্দ্র রাতের বেলায় ছিন্নমূল অসহায় শীতার্তদের কম্বল পৌঁছে দিয়েছেন।
প্রতি রাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের নির্দেশে অসহায় ছিন্নমূলদের কম্বল পৌঁছে দেওয়া হয়। শনিবার রাতে ৩০ জনকে এ কম্বল পৌঁছে দেন তিনি।
এ ব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি প্রকাশ চন্দ্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের নির্দেশে বাস্তহারা অসহায় দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে চলছি। প্রতিদিনের মতো শনিবার রাতে ও শহরের রাস্তায় রাস্তায় ঘুরে দেখতে পাই শীতে মানুষ অনেক কষ্ট করছে। আমরা ঘুরে ঘুরে রাস্তায় থাকা ৩০ জনকে কম্বল পৌঁছে দিয়েছি। এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে তাদের। এ কার্যক্রম অব্যাহত থাকবে।