শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ কে জাজিরা বিএনপির নাগরিক সংবর্ধনা
জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ কে নাগরিক সংবর্ধনা দিয়েছেন জাজিরা উপজেলা ও জাজিরা পৌরসভা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাজিরা উপজেলা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এ সময় জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্কুল .কলেজ, মাদ্রাসা প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, বিএনপি ও অংগ সংগঠনের পক্ষথেকে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়। এরপূর্বে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলার সকল কর্মকর্তাগন ও কর্মচারী ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে। এ সময় জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীসহ জাজিরা উপজেলার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।