শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া চরচটাং এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে হাচেন বেপারী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানাগেছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরচটাং এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হাচেন বেপারী ওই এলাকার মৃত খাদেম আলী বেপারীর ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, সকালে হাচেন বেপারী বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিয়ে গোয়াল ঘর পরিষ্কার করছিলেন। এসময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শরীযতপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহামেদ বলেন, গোয়ালঘর পরিষ্কার করতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।