শরীয়তপুরে ছাত্রদলের  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



শরীয়তপুর জেলা ছাত্রদলের নেতা ইসহাক সরদারের নেতৃত্বে রোববার সকাল ১১টায় ধানুকা স্টেডিয়ামের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে শুরু করে। এ সময় উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রদলের সহসম্পাদক সেলিম রেজার মুক্তির দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শরীয়তপুর স্টেডিয়াম থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক এসএম সোহেল রানা, জাজিরা পৌরসভা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আল ইসলাম, শরীয়তপুর কলেজ শাখা ছাত্রদলের নেতা ছাব্বির আহম্মেদ, শামীম সহ অনেকে।

Leave a Reply