বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ বলেছেন গোসাইরহাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদ প্রার্থী (কম্পিউটার মার্কা) জিয়াউর রহমান (জিয়া) জমাদার বিএনপির কেউ না। জিয়া জমাদার গত ২২ এপ্রিল ২০২৩ গোস্ইারহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এরপর সে বিএনপির সাথে তার কোন সম্পর্ক নেই। দেশের একজন নাগরিক হিসেবে যদি কোন নির্বাচনে সে অংশ গ্রহন করেন এটা তার নাগরিক অধিকার ও একান্তই ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। তাই জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সিদ্ধান্ত মোতাবেক বিএনপি এ সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ গ্রহন করবে না । দলের কেউ যাতে অংশ গ্রহন না করে সে জন্য নির্দেশনা রয়েছে । এমতবস্থায় বিএনপি এবং তার অংগ ও সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নিবেন না। দলীয় শৃঙ্খল অমান্য করে নির্বাচনে অংশ নিলে দলীয় শৃঙ্খল ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবে।
এ ব্যাপারে গাসাইরহাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদ প্রার্থী (কম্পিউটার মার্কা) জিয়াউর রহমান (জিয়া) জমাদার এর কাছে জানতে চাইলে পদত্যাগের কথা তিনি অকপটে স্বীকার করেছেন। তিনি বলেছেন আমি দীর্ঘদিন যাবত বিএনপি করতাম।গোসাইরহাট পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য এলাকায় মসজিদ,মাদরাসার উন্নয়ন সহ সাধারন মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছি। যেহেতু বিএনপি নির্বাচনে অংশ নিতে নিষেধাজ্ঞা রয়েছে। সেহেতু আমি পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।