১ম ধাপে নড়িয়া উপজেলা  পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিল

১ম ধাপে নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিল


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোট ০৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
নড়িয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল ১ম ধাপে অনলাইনে মনোনয়ন দাখিল করেছেন চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক একেএম ইসমাইল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউদ্দিন বেপারী ও নড়িয়া সরকারী কলেজ এর সাবেক ভিপি মামুন সিকদার (ভিপি মোস্তফা)।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও মোঃ কবির উজ্জামান ও ইউপি সদস্য আলমগীর ফকির। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, নড়িয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবিয়া আক্তার ও নড়িয়া উপজেলা যুব মহিলা লীগের সহসভাপতি সুলতানা রাজিয়া।
নড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নীহার রায় সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র গৃহীত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply