১ম ধাপে ভেদরগঞ্জ উপজেলা  পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

১ম ধাপে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল অনলাইনে মনোনয়ন দাখিল করেছেন চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর, ওয়াছেল কবীর,ইউনুছ সরকার ও মোঃ শাহজালাল।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আজহারুল ইসলাম,আঃ মান্নান বেপারী,আসাদুজ্জামান,মোঃ আজাাহারুল ইসলাম, ও মোঃ ফয়সাল আহম্মেদ।
মহিলা ভাইসচেয়ারম্যান পদে আকলিমা আকতার, আফসানা আহম্মেদ, চিনু বেগম, ও রোকসানা আনোয়ার।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ মান্নান এ খবর নিশ্চিত করেছেন।

Leave a Reply