নড়িয়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার ৪

নড়িয়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার ৪

শরীয়তপুরের নড়িয়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে তিনদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে শনিবার রাতে অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করেছে নড়িয়া থানা পুলিশ ।
পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, ওই শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করেন। পরিবারের কেউ না থাকায় মায়ের সঙ্গে বোনের বাড়িতে থাকেন। ঈদের দিন সন্ধ্যায় নানা বাড়ি যাওয়ার পথে চন্ডিপুর ভিআইপি মোড় এলাকা থেকে তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায় দুদুল সরদার ও তুষার মাঝি নামের তুই তরুণ। তারা ওই শিক্ষার্থীকে সুরেশ্বর দরবার শরিফের পাশের একটি টিনের ঘরে নিয়ে দুদিন আটকে ধর্ষণ করেন। শনিবার সকালে ওই দুই তরুণ আরও ৩জনকে ডেকে এনে পালাক্রমে ধর্ষণ করে। তরুনী অসুস্থ্য হয়ে পড়লে দুপুরে একটি অটোরিকশায় তুলে দেওয়া হয়। বাড়ি ফিরে বোনদের কাছে বিষয়টি খুলে বললে তারা পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ রাতে ভিকটিমকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করেন। একই সঙ্গে অভিযান চালিয়ে দুদুল সরদার, তুষার মাঝি, শাকিব ও নাহিদ নামে ৪জনকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বোন বাদী হয়ে নড়িয়া থানায় মামলা দায়ের করেন।
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক লিমিয়া সাদিয়া বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সবধরনের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল আসলে ধর্ষণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৪জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply