ডামুড্যা প্রতিনিধি \ আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে ডামুড্যা উপজেলার ভাইসচেয়ারম্যান আবদুর রশিদ গোলন্দাজ ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার প্রস্ততির অংশ হিসেবে গতকাল শুক্রবার রাতে কনেশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডে আতলাকুড়ি গ্রামে এক ওঠান বৈঠকের আয়োজন করেছেন। কনেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দাউদ খান এর সভাপতিত্বে ওঠান বৈঠকে উপস্থিত ছিলেন কনেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন খান, কনেশ্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ ,ছাত্রলীগের সভাপতি রোমান,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সানি,এডভোকেট নিয়াজ মোর্শেদ কাজীসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ মহিলা আওয়ামীলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীগন।