সিধলকুড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে  আঃ রশিদ গোলন্দাজের নির্বাচনী ওঠান বৈঠক

সিধলকুড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আঃ রশিদ গোলন্দাজের নির্বাচনী ওঠান বৈঠক



ডামুড্যা প্রতিনিধি \ আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে ডামুড্যা উপজেলার ভাইসচেয়ারম্যান আবদুর রশিদ গোলন্দাজ ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার প্রস্ততির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেলে সিধলকুড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এক ওঠান বৈঠকের আয়োজন করেছেন। সিধলকুড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ৫নং ওয়ার্ড মেম্বার বীরমুক্তিযোদ্ধা আঃ গনি মাতাব্বরের সভাপতিত্বে ওঠান বৈঠকে উপস্থিত ছিলেন সিধলকৃড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক খবির উদ্দিন সজল, সদস্য জয়নাল মাস্টার,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি,সাধারন সম্পাদক,ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদক,মহিলা আওয়ামীলীগের সভাপতি,সাধারন সম্পাদক ও সহসভাপতিগনসহ ৫ ও ৬ নং ওয়ার্ড মেম্বার গন উপস্থিত ছিলেন।

Leave a Reply