শরীয়তপুরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু

শরীয়তপুরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু


শরীয়তপুরে বিদ্যুৎপৃষ্টে সুমাইয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কাজী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ঐ এলাকার মানিক কাজী ও রুবিনা বেগম দম্পতির মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, ঘটনার দিন সকাল ৯টার দিকে পরিবারের সবাই ঘরের বাইরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সুমাইয়া ঘরেই ছিলো। কোনো এক মুহূর্তে ঘরে থাকা বৈদ্যুতিক সুইচের সংস্পর্শে আসলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। স্বজনরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহাম্মেদ বলেন, বিদ্যুৎপৃষ্টে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply