আসন্ন ইউপি নির্বাচনে জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থী , ৩৬ জন সাধারন সদস্য ও ০৯ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আগামী ২৯ ডিসেম্বর ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান নুরুল অঅমিন হাওলাদার, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম সেলিম সিকদার, আঃ জলিল মাদবর, লোকমান হোসেন, এসএম সোহেল রানা, হামিদা খাতুন, মেসবাহ উদ্দিন সিকদার, মোঃ জসিম মাদবর, ও মোঃ মাসুদ ,আজাহার মাদবর সহ ১০ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
জাজিরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এ তথ্র নিশ্চিত করেছেন।