শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়ায় এক অসহায় পরিবারের জমি থেকে জোর পূর্বক লক্ষ টাকা মূল্যের বাঁশ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়শরীয়তপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে। তাকে হুমকি দেয়া হচ্ছে। অসহায় পরিবার প্রতিপক্ষের ভয়ে আতংকে রয়েছে। যেকোন সময় তাদের জানমালের উপর হামলা হতে পারে বলে আশংকা করছেন।তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
অসহায় পরিবার সূত্রে জানাগেছে, শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চর চিকন্দি গ্রামের আঃ শুকুর খান ২৭ নং চিকন্দি মৌজায় বিআর এস ১৫৫ও ১৫৬ নং খতিয়ানের ১৭৭৩ নং দাগের ১৮ শতাংশ জমি ক্রয় করে বাঁশ রোপন করে ভোগ দখলে আসছেন। বর্তমানে সৃজিত রক্ষিত এ বাঁশ তারই বড় ভাই আবু আলম খান ও তার ছেলে নাহিদ খান,নয়ন খান,নাসির খান,ও আবু আলমের স্ত্রী নাছিমা সহ দলবল নিয়ে গত ৫ আগষ্ট দুপুরে জোর পূর্বক ৭০হাজার টাকার বাঁশ কোটে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে তারা বাধা মানেনি। বরং শুকুর খানের পকেট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলাকারীরা শুকুর খানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার হুমকি দেয়। উপায়া›ত না পেয়ে শুকুর খান পালং মডেল থানায় একটি সাধারন ডায়েরী করে। এরপর তাকে মারার হুকি দিলে তিনি গত ৫ সেপ্টেম্বর শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৪৭৯/২৩ । আদালত বাদীর বক্তব্য শুনে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়। এ দিকে মামলা করার কারনে বাদীকে আসামীরা হুমকি দিচ্ছে। অসহায় পরিবারটি আতংকে রয়েছে।
এ ব্যাপারে জমির মালিক শুকুর খান বলেন, আমি ১৮শতাংশ জমি ক্রয় করে বাঁশ রোপন করে ভোগ দখলে আছি। এমতবস্থায় আবু আলম খা ও তার ছেলে সেনা সদস্য নাহিদ নয়ন খান,নাসির খান,ও আবু আলমের স্ত্রী নাছিমা সহ দলবল নিয়ে হামলা করে প্রায় ৭০ হাজার টাকার বাশ কেটে নিয়ে যায়। আমি বাধা দিলে তারা বাধা মানেনি। তারা আমার পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি মামলা করেছি। তারা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার আতংকে আছি।আমি প্রশাসনের কাছে সহায়তা চাই।