শরীয়তপুর পুলিশের মতবিনিময় সভা

শরীয়তপুর পুলিশের মতবিনিময় সভা


শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গতকাল বুধবার দুপুরে এক মতবিনিময় সভা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম গত ৬ মাস শরীয়তপুর জেলায় যোগদানের পওে যে সকল চাঞ্চল্যকর মামলা মোকদদমার তদন্ত, অগ্রগতি, কোন বিষয়ে কত গুলো মামলা হয়েছে। আর ঐ সকল মামলার বিভিন্ন ঘটনার রহস্য উদঘাটন, সফলতা ব্যর্থতা ,সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এ ছাড়াও মাদক নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সহযোগিতা চান তিনি।পুলিশ সুপার অবৈধ বিদেশ গমন,দাঙ্গা হাঙ্গামা নিয়ন্ত্রন,পাসপোর্টের ভেরিফিকেশন নিয়ে পুলিরশর সফলতা ব্যর্থতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা ও সহযোগিতার জন্য সকলকে অনুরোধ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদিবুল ইসলাম, পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন, ডিআইও ওয়ান কামরুল হোসেন তালুকদার ,পরিদর্শক আলমগীর হোসেন। এ মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ায় অর্ধশত সাংবাদিক গন অংশ নেয়।

Leave a Reply