স্কুল ছাত্র নিবির হত্যাকারী সিয়াম আদালতে স্বীকারোক্তি।  ২জনের ৫দিনের রিমান্ড মঞ্জুর

স্কুল ছাত্র নিবির হত্যাকারী সিয়াম আদালতে স্বীকারোক্তি। ২জনের ৫দিনের রিমান্ড মঞ্জুর


শরীয়তপুরে শিশু কানন কিন্ডার গার্টেন এর শিক্ষার্থী নিবির কে অপহরন করে হত্যার পর শিশু নিবিরের মা নিপা আকতারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ চায়। এ ঘটনায় নিহত শিশুর দাদা মমিন খান বাদী হয়ে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত হত্যাকারীদের ৪জন আসামীর মধ্যে সিয়াম ওরফে ছবুর ১৬৪ ধারায় আমলী আদালতের বিচারক মেসবাহ উদ্দিন এর নিকট জবানবন্দী স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে বলে জানিয়েছেন পালং মডেল থানার ওসি (তদন্ত) মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। বাকি গ্রেফতারকৃত ৩ আসামীর মধ্যে শাকিল গাজী (১৮) ও শাওন (১৭) কে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে শরীয়তপুরের আমলী আদালতের সিঃ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেসবাহ উদ্দিন। অধিক জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে গত মঙ্গলবার পালং মডেল থানার ওসি (তদন্ত) মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম গ্রেফতারকৃত তিনজনকে ৫দিনের রিমান্ডের জন্য আবেদন করেন। আদালত ২ জনের রিমান্ড মঞ্জুর করেছেন। তুহিন গাজী (১৫) কে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আদালতে আবেদন করা হবে বলে তদন্তকারী কর্মকর্ত জানিয়েছেন।

Leave a Reply